চীনে সদ্যসমাপ্ত পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে আজ সোমবার (৮ জুলাই) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মিডিয়া ব্রিফিংয় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় মিডিয়া ব্রিফিং শুরু হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত ১ জুলাই বেইজিং যান। সফর শেষে তিনি শনিবার (৬ জুলাই) দেশে ফিরেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply